ইরাকে বিধ্বস্ত সেই মার্কিন বিমানের সবাই নিহত
আপলোড সময় :
১৩-০৩-২০২৬ ০৯:৩২:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৩-২০২৬ ০৯:৩২:১৭ অপরাহ্ন
ইরাকে বিধ্বস্ত সেই মার্কিন বিমানের সবাই নিহত
নিজস্ব প্রতিবেদক
ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং এয়ারক্রাফট) বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। ওই বিমানে মোট সেনা ছিল ৬ জন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বিষয়টি নিশ্চিত করেছে।
সেন্টকম জানায়, কেসি–১৩৫ রিফুয়েলিং বিমানে ছয়জন ক্রু ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন। এই ঘটনার তদন্ত চলছে। সেন্টকম দাবি করেছে, ‘শত্রু পক্ষ বা বন্ধু পক্ষের গুলির’ কোনো ঘটনা ঘটেনি।
এর আগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী চারজনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানিয়েছিল, নিখোঁজ থাকা দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স