ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

একত্রে লাভবান হওয়ার চেষ্টা করছে ইরান-রাশিয়া: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৮:৩৫:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৮:৩৫:২৬ অপরাহ্ন
একত্রে লাভবান হওয়ার চেষ্টা করছে ইরান-রাশিয়া: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী একত্রে লাভবান হওয়ার চেষ্টা করছে ইরান-রাশিয়া: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জেরে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং তাদের মিত্র দেশের কোনো জাহাজ এই প্রণালি অতিক্রমের চেষ্টা করলেই সেটিকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল-গ্যাস পরিবহনের রুট বন্ধ হয়ে যায় ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হচ্ছে।

এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার রাশিয়া ও ইরানকে নিশানা বানিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, রাশিয়া এবং ইরান বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার চেষ্টা করছে।

চলমান মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সম্ভাব্য বৈশ্বিক জ্বালানি সংকটের জেরে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে রুশ তেল ক্রয়ের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে। এ ছাড়া আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) ৪০ কোটি ব্যারেল জ্বালানি তেল মজুত থেকে বাজারে ছাড়ার সুপারিশ করেছে।

ইভেট কুপার জানান, রাশিয়া ও ইরানের মধ্যে ‘দীর্ঘ সময় ধরে যোগসূত্র লক্ষ্য করা যাচ্ছে। ‘আমরা লক্ষ্য করছি কীভাবে এই দুই রাষ্ট্র একে অপরকে সমর্থন দেওয়ার চেষ্টা করছে। বিশ্ব অর্থনীতিকে কুক্ষিগত করার চেষ্টার মাধ্যমে একত্রে লাভবান হওয়ার চেষ্টা করছে তারা’-যোগ করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী।

তবে রাশিয়ার তেলের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার ইস্যুতে বেশিকিছু বলতে চাননি কুপার। সিদ্ধান্তটিকে শুধু একটি ‘নির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক বিষয়’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ