ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ইরানে বিশ্ব ঐতিহ্যকেন্দ্রগুলোতে ইসরায়েলের হামলা, ইউনেস্কোর নীরবতা গ্রহণযোগ্য নয়’

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৯:৩০:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৯:৩০:০৮ অপরাহ্ন
‘ইরানে বিশ্ব ঐতিহ্যকেন্দ্রগুলোতে ইসরায়েলের হামলা, ইউনেস্কোর নীরবতা গ্রহণযোগ্য নয়’ ‘ইরানে বিশ্ব ঐতিহ্যকেন্দ্রগুলোতে ইসরায়েলের হামলা, ইউনেস্কোর নীরবতা গ্রহণযোগ্য নয়’
নিজস্ব প্রতিবেদক
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরায়েল ঐতিহাসিক স্থাপনায় বোমা হামলা করছে। অথচ ইউনেস্কোকে এ ব্যাপারে কোনো কথা বলতে শোনা যাচ্ছে না। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের হামলায় দেশটির কিছু বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলোর কিছু ১৪শ শতাব্দীর সময়কার।

এক্স-এ দেওয়া এক পোস্টে আরাঘচি এসব হামলার বিষয়ে কথা বলার জন্য ইউনেসকোর প্রতি আহ্বান জানান এবং ইরানের ঐতিহ্যবাহী স্থাপনার ওপর হামলার নিন্দা করতে বলেন।

তিনি লেখেন, যে শাসনব্যবস্থা এক শতাব্দীও টিকবে না, তাদের জন্য প্রাচীন ইতিহাসসমৃদ্ধ জাতিগুলোকে ঘৃণা করা স্বাভাবিক। কিন্তু ইউনেস্কো কোথায়? তাদের নীরবতা গ্রহণযোগ্য নয়।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ