‘ইরানের বিদ্যুৎ নেটওয়ার্কে হামলা হলে পুরো অঞ্চল অন্ধকারে ডুবিয়ে দেওয়া হবে’
আপলোড সময় :
১২-০৩-২০২৬ ০৯:০৬:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৩-২০২৬ ০৯:০৬:৪২ অপরাহ্ন
‘ইরানের বিদ্যুৎ নেটওয়ার্কে হামলা হলে পুরো অঞ্চল অন্ধকারে ডুবিয়ে দেওয়া হবে’
নিজস্ব প্রতিবেদক
ইরানের বিদ্যুৎ নেটওয়ার্কে যুক্তরাষ্ট্র হামলা করলে পুরো অঞ্চল অন্ধকারে ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ইরানের বিদ্যুৎ নেটওয়ার্কে হামলার হুমকি দেন। এর জবাবে লারিজানি বলেন, ওয়াশিংটন যদি সেই হুমকি বাস্তবায়ন করে, তাহলে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, ট্রাম্প বলেছেন আমরা চাইলে এক ঘণ্টার মধ্যেই ইরানের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমরা তা করিনি।
লারিজানি আরও বলেন, যদি তারা সেটা করে, তাহলে আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে। আর সেই অন্ধকারে নিরাপত্তার জন্য পালাতে থাকা মার্কিন সেনাদের খুঁজে বের করার অনেক সুযোগ তৈরি হবে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা থেকে বিরত রয়েছে। তবে যদি তেহরান বৈশ্বিক তেল সরবরাহ বন্ধ করার চেষ্টা করে, তাহলে ওয়াশিংটন এমন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে প্রস্তুত।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স