ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ইসরায়েলকে শাসালো তুরস্ক

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৮:২০:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৮:২০:৩০ অপরাহ্ন
এবার ইসরায়েলকে শাসালো তুরস্ক এবার ইসরায়েলকে শাসালো তুরস্ক
নিজস্ব প্রতিবেদক
ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে লেবাননে বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরায়েলকে সতর্ক করে বলেছে, ইসরায়েলের নোংরা যুদ্ধ লেবাননকে ধসে পড়ার ঝুঁকিতে ফেলছে। 

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওদেফুলের সঙ্গে আঙ্কারায় এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ফিদান ওই অঞ্চলে ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক অভিযানকে নিন্দা জানান।

ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন, ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে লেবানন ধসে পড়ার ঝুঁকিতে পড়তে পারে।

তিনি বলেন, ইসরায়েল সম্প্রসারণবাদী নীতি অনুসরণ করে তার নোংরা যুদ্ধ লেবাননে নিয়ে আসছে। লেবাননের রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ার আগেই ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ