ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাই বিমানবন্দরের কাছে ড্রোনের আঘাত, বাংলাদেশিসহ আহত ৪

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৮:১০:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৮:১০:২৯ অপরাহ্ন
দুবাই বিমানবন্দরের কাছে ড্রোনের আঘাত, বাংলাদেশিসহ আহত ৪ দুবাই বিমানবন্দরের কাছে ড্রোনের আঘাত, বাংলাদেশিসহ আহত ৪
নিজস্ব প্রতিবেদক
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি দুটি ড্রোন পড়ে যাওয়ার ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

বুধবার (১১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে দুবাইয়ের মিডিয়া অফিস।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার পরও বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর একটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

ড্রোন দুটি পড়ে যাওয়ার ফলে তিনজন ব্যক্তি সামান্য আহত হন। তাদের মধ্যে দুইজন ঘানার নাগরিক এবং একজন বাংলাদেশি। এছাড়া একজন ভারতীয় নাগরিক মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।

এর আগে, গত শনিবারও দুবাই বিমানবন্দরের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছিল, তবে অল্প সময়ের মধ্যেই তা আবার চালু হয়।

তখন দুবাই কর্তৃপক্ষ জানায়, একটি ড্রোন সফলভাবে প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ (শ্র্যাপনেল) পড়ে যাওয়ার কারণে একটি ছোট ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানবন্দরে বড় ধরনের ঘটনার যে খবর ছড়িয়েছিল, তা তারা অস্বীকার করে। সে সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানানো হয়।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ