ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে হামলার তীব্র নিন্দা চীনের

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৩:৪৫:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৩:৪৬:৫৮ অপরাহ্ন
বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে হামলার তীব্র নিন্দা চীনের বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে হামলার তীব্র নিন্দা চীনের
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে লক্ষ্য করে চালানো হামলার বিরুদ্ধেও আপত্তি জানিয়েছে বেইজিং।

বুধবার বেইজিংয়ে নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, “চীন উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ওপর হামলাকে সমর্থন করে না এবং বেসামরিক নাগরিক বা অ-সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নির্বিচারে হামলার নিন্দা জানায়।”

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে জরুরি বিষয় হলো অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা এবং সংঘাত যাতে আরও বিস্তৃত না হয় তা নিশ্চিত করা।

গুও জিয়াকুন আরও বলেন, এই সংকটের সমাধানের একমাত্র পথ হলো দ্রুত সংলাপ ও আলোচনায় ফিরে যাওয়া এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করা।

তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলোচনার প্রক্রিয়া চলাকালে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের 'স্পষ্ট লঙ্ঘন'।

চীনা মুখপাত্র আরও বলেন, সব দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত।

এর আগে, গত সপ্তাহে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

ওই আলোচনায় ওয়াং ই বলেন, জটিল পরিস্থিতির মধ্যেও ইরান দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখবে এবং প্রতিবেশী দেশগুলোর যৌক্তিক উদ্বেগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে চীন আশা করে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। ওই হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১০ হাজার মানুষ আহত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

এর জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাকসহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে—যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে—ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ