ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আবাসিক এলাকায় হামলার বদলা নেওয়ার হুঁশিয়ারি ইরানের

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০১:০৫:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০১:০৫:১৪ অপরাহ্ন
আবাসিক এলাকায় হামলার বদলা নেওয়ার হুঁশিয়ারি ইরানের আবাসিক এলাকায় হামলার বদলা নেওয়ার হুঁশিয়ারি ইরানের
নিজস্ব প্রতিবেদক
ইরানের রাজধানীসহ বিভিন্ন আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক ‘বর্বর’ হামলার প্রতিশোধ নেওয়ার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সাধারণ নাগরিকদের ওপর হামলার এই দুঃসাহস কোনোভাবেই বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না।

ইরানের সংবাদ সংস্থা ডিফাপ্রেস এর বরাতে এই তথ্য জানা গেছে।

শেকারচি দাবি করেছেন, ময়দানে ইরানের সামরিক শক্তির সাথে সরাসরি মোকাবিলা করতে ব্যর্থ হয়েই শত্রুপক্ষ এখন নারী ও শিশুদের ওপর আক্রমণ চালাচ্ছে।

তিনি বলেন, তারা যুদ্ধক্ষেত্রে আমাদের বীর সেনাদের শক্তিশালী আক্রমণের সামনে টিকতে পারছে না, তাই তারা এখন আবাসিক এলাকাকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, খুব শীঘ্রই এই হামলার অত্যন্ত ভয়াবহ ও বিধ্বংসী জবাব পাবে মার্কিন-ইসরায়েলি জোট।

একই সাথে ইরানের পক্ষ থেকে প্রতিবেশী দেশগুলোকেও কঠোর বার্তা দেওয়া হয়েছে। শেকারচি স্পষ্টভাবে জানিয়েছেন, যেসব দেশ তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করে ইরানকে আক্রমণের সুযোগ দেবে, তারা সরাসরি বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। তবে যারা কোনো ধরনের সহায়তা করবে না, তাদের সার্বভৌমত্বের প্রতি ইরান পূর্ণ সম্মান বজায় রাখবে।

ইরানি এই জেনারেলের দাবি, ইরান এখনো তার পূর্ণ সামরিক সক্ষমতা প্রদর্শন করেনি। আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আরও বড় ‘বিস্ময়’ এবং ‘বিধ্বংসী আঘাত’ অপেক্ষা করছে। একই সাথে তিনি অঞ্চলের সাধারণ মানুষকে মার্কিন সেনাদের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে ইরানকে সহায়তার আহ্বান জানিয়েছেন, যাতে নিখুঁতভাবে শত্রুপক্ষকে আঘাত করা যায়।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ