ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১১:৫৫:২১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১১:৫৫:২১ পূর্বাহ্ন
ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জামায়াত জোটের প্রভাবশালী প্রার্থী মাওলানা মামুনুল হক। এনডিপি তথা বিএনপি জোটের প্রার্থী ববি হাজ্জাজের বিজয়কে অবৈধ ঘোষণা এবং নির্বাচনে স্থূল অনিয়মের অভিযোগ তুলে এই আবেদন করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এই চাঞ্চল্যকর রিট আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

মামুনুল হকের আইনজীবীরা জানিয়েছেন, নির্বাচনে ভোট গ্রহণ ও ফলাফল গণনায় ব্যাপক কারচুপি হয়েছে। তাই জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হয়নি দাবি করে তারা পুনরায় ভোট গণনা অথবা ফলাফল বাতিলের আর্জি জানিয়েছেন।

আদালত সূত্রে খবর, মামুনুল হক একা নন; তার আগে দেশের বিভিন্ন প্রান্তের আরও ২৫ জন সংক্ষুব্ধ প্রার্থী নিজ নিজ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে রিট করেছেন। আদালত ইতোমধ্যেই সেই আবেদনগুলো গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ সব নির্বাচনী সরঞ্জাম সিলগালা করে যথাযথভাবে সংরক্ষণের কড়া নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিচার করতে হাইকোর্টে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন এই বেঞ্চেই এখন নির্ধারিত হবে ববি হাজ্জাজের বিজয় টিকে থাকবে নাকি ঢাকা-১৩ আসনে নতুন কোনো মোড় আসবে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ