ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মাদক ব্যবসায়ীদের হাতে যুবক খুন, নেপথ্যে কি?

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৮:৫৬:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৮:৫৬:১৯ অপরাহ্ন
রাজধানীতে মাদক ব্যবসায়ীদের হাতে যুবক খুন, নেপথ্যে কি? রাজধানীতে মাদক ব্যবসায়ীদের হাতে যুবক খুন, নেপথ্যে কি?
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শাহজাহানপুর থানাধীন শান্তিবাগ এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সেকান্দার আলী (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৯ মার্চ) রাত ১১টার দিকে শান্তিবাগের ভাঙারি গলি এলাকায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় বেশ কয়েকজন দুর্বৃত্ত সেকান্দারের পথরোধ করে দেশীয় অস্ত্র, চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আমির আলীর দাবি, এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের কর্মকাণ্ডে বাধা দেওয়াই কাল হয়েছে সেকান্দারের জন্য। তিনি জানান, হামলাকারীরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এর আগেও মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় সেকান্দারের ওপর তাদের ক্ষোভ ছিল। সেই পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করেছে শাহজাহানপুর থানা পুলিশ। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তার স্বার্থে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ