ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতকে কায়দা করে বিরোধী দল বানানো হয়েছে: শফিকুর রহমান

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৭:৪০:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৭:৪৫:৩৪ অপরাহ্ন
জামায়াতকে কায়দা করে বিরোধী দল বানানো হয়েছে: শফিকুর রহমান জামায়াতকে কায়দা করে বিরোধী দল বানানো হয়েছে: শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
জামায়াতে ইসলামীকে কায়দা করে বিরোধী দল বানানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আজ সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার ইফতার মাহফিলে অংশ নিয়ে এ অভিযোগ করেন তিনি।

জামায়াত আমির বলেন, নির্বাচনের ফলাফলে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে এখন তার রাজসাক্ষীও পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে সবকিছু স্পষ্ট হচ্ছে। 

তিনি আরও বলেন, সংসদে গিয়ে জনগণের সুবিধা নিশ্চিত করাই হবে জামায়াতের একমাত্র লক্ষ্য। ফ্যাসিবাদ, চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।

এটা জনগণের জন্য লড়াই বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ