প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে নারীদের মূলধারায় সম্পৃক্ত করতে হবে: মির্জা ফখরুল
আপলোড সময় :
০৯-০৩-২০২৬ ০৫:০৬:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৩-২০২৬ ০৫:০৬:৩৭ অপরাহ্ন
প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে নারীদের মূলধারায় সম্পৃক্ত করতে হবে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
বিধ্বস্ত অর্থনীতি, সমাজ ও রাষ্ট্রকাঠামো নিয়ে সরকারের কাজ শুরু করেছে বিএনপি। তবুও এখান থেকেই ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার (৯ মার্চ) দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানী আগারগাওয়ে এলজিইডি মিলনায়নতনে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, কিছু কিছু রাজনৈতিক মহল নারীদের অবদান খাটো করে দেখে এবং নারীকে দমিয়ে রাখতে চায়।
নারী সমাজকে পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে নারীদের মূলধারায় সম্পৃক্ত করতে হবে।
সরকার প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে বলেও এসময় জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স