ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৩:৪৩:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৩:৪৩:৪৯ অপরাহ্ন
প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নীতিমালা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা পর্যালোচনা ও অনুমোদন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা-২০২৬’ অনুমোদও হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা যায়। সোমবার (৯ মার্চ) চিঠিটি সংশ্লিষ্টদের কাছে জানানো হয়েছে বলে জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের নিমিত্তে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা পর্যালোচনা ও অনুমোদন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় অনুমোদন করা হয়েছে। ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৬’ এতদসঙ্গে সংযুক্ত সহকারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পাঠানো হলো।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ