ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার থেকে সব মেডিক্যাল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৩:১৫:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৩:১৫:১৮ অপরাহ্ন
মঙ্গলবার থেকে সব মেডিক্যাল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ মঙ্গলবার থেকে সব মেডিক্যাল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় আগামীকাল থেকে দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ সোমবার মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সভায় এসিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

তিনি বলেন, ‘আগামীকাল মঙ্গলবার থেকে সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ক্লাস এবং অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে। ঈদের ছুটি শেষ হওয়ার যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে। মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলো নেবে।'
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ