বাধ্যতামূলক অবসরে পুলিশের ৫ অতিরিক্ত আইজিপি
আপলোড সময় :
০৯-০৩-২০২৬ ০১:৪৩:১১ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৩-২০২৬ ০১:৪৩:১১ অপরাহ্ন
বাধ্যতামূলক অবসরে পুলিশের ৫ অতিরিক্ত আইজিপি
নিজস্ব প্রতিবেদক
একযোগে বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এই বড় সিদ্ধান্তের কথা জানানো হয়।
এই তালিকায় রয়েছেন নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) আবু হাসান মুহম্মদ তারিক, একই দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) মোহা. আবদুল আলীম মাহমুদ, পুলিশ সদর দপ্তরের টিআর মো. মাসুদুর রহমান ভূঞা এবং রাজশাহী সারদার প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী।
সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতা বলে জনস্বার্থে এই কর্মকর্তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে, তবে নিয়ম অনুযায়ী তারা অবসরকালীন সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। প্রশাসনের এই আকস্মিক রদবদল নিয়ে এখন সব মহলে চলছে জোর আলোচনা।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স