ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাই প্রবাসী ছালেহ আহমেদের মরদেহ ঢাকায়

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১০:৪১:২১ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১০:৪১:২১ পূর্বাহ্ন
দুবাই প্রবাসী ছালেহ আহমেদের মরদেহ ঢাকায় দুবাই প্রবাসী ছালেহ আহমেদের মরদেহ ঢাকায়
নিজস্ব প্রতিবেদক
ইরান–ইসরাইল চলমান সংঘাতে নিহত দুবাই প্রবাসী ছালেহ আহমেদের মরদেহ দেশে আনা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে তার মরদেহ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

ছালেহ আহমেদের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়। তিনি বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে। পারিবারিক জীবনে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করছিলেন ছালেহ আহমেদ। সেখানে তিনি পানিবাহী গাড়ি চালানোর কাজ করতেন।

সম্প্রতি ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন বলে জানা গেছে। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হয়।

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ