ইরানিদের ঘরে থাকতে বললো যুক্তরাষ্ট্র
আপলোড সময় :
০৮-০৩-২০২৬ ১০:০১:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৩-২০২৬ ১০:০১:০৩ অপরাহ্ন
ইরানিদের ঘরে থাকতে বললো যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক
ইরানের বেসামরিক নাগরিকদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। দেশটির অভিযোগ, খোদ ইরানি বাহিনী জনবহুল এলাকা থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের সামরিক বাহিনী ঘনবসতিপূর্ণ এলাকাকে হামলার জন্য ব্যবহার করছে, যা সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে।
বিবৃতিতে বলা হয়, সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত কোনো স্থান আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত মর্যাদা হারায় এবং তা বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপার বলেন, ‘ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা উপসাগরীয় অংশীদারদের ওপর হামলা চালিয়ে বেসামরিক মানুষের জীবনকে উপেক্ষা করছে এবং একই সঙ্গে নিজেদের জনগণের নিরাপত্তাও ঝুঁকির মুখে ফেলছে।’
এই বিবৃতিটি পূর্বে ইসরায়েল যে ধরনের সতর্কতা দিয়েছিল তার সঙ্গে মিল রয়েছে। গাজায় রকেট হামলার সময় হামাস যোদ্ধারা বেসামরিক এলাকা ব্যবহার করছে বলে অভিযোগ করেছিল ইসরায়েল।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স