গোপালগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে কলেজছাত্র রিয়াজ নিহত
আপলোড সময় :
০৮-০৩-২০২৬ ০৯:৩৭:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৩-২০২৬ ০৯:৩৭:২৯ অপরাহ্ন
গোপালগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে কলেজছাত্র রিয়াজ নিহত
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মোটরসাইকেল ও টমটমের সংঘর্ষে রিয়াজ শেখ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই মোটরসাইকেল আরোহী। রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার নাগরা-বান্ধাবাড়ি সড়কের কেরানীর পোল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রিয়াজ শেখ বরিশাল জেলার অগৈলঝরা উপজেলার পয়সারহাট এলাকার মাহাবুব শেখের ছেলে ও আগৈলঝরা উপজেলার বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার নাগরা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার সময় কেরানীর পোল নামক স্থানে বিপরীতমুখী একটি টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রিয়াজ শেখ নিহত হন। পরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আহত অপর দুইজনকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স