ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদির হত্যাকারী ফয়সাল-আলমগীর ১৪ দিনের রিমান্ডে

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৮:৩৬:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৮:৩৬:৫৪ অপরাহ্ন
ওসমান হাদির হত্যাকারী ফয়সাল-আলমগীর ১৪ দিনের রিমান্ডে ওসমান হাদির হত্যাকারী ফয়সাল-আলমগীর ১৪ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
চব্বিশের জুলাই আন্দোলনের আলোচিত মুখ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ  ২ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)।

অভিযুক্ত ২ জনকেই গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে।

রোববার (০৮ মার্চ) বিধাননগর আদালতে তাদের হাজির করা হয়। পরে আদালত তাদের ১৪ দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুই অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে সীমান্ত অতিক্রমে ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং বনগাঁয় আত্মগোপন করেছিলেন। সুযোগ বুঝে তারা ফের বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।

গ্রেপ্তারকৃত দুই বাংলাদেশি নাগরিক হলেন- রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। ৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালী এবং ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়।

এসটিএফ সূত্রে খবর, গ্রেপ্তারকৃত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন দুজনেই হাদীকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। তারা উভয়ই মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিল। সবশেষে তাদের অবস্থান ছিল বনগাঁয়।

অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের স্থানীয় আদালতে তোলা হলে তাদের পুলিশ রিমান্ডে পাঠানো হয়। নিজেদের হেফাজতে নিয়ে ওই দুই অভিযুক্ত ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় এসটিএফের তদন্তকারী কর্মকর্তারা।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ