হিজবুল্লাহর হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত
আপলোড সময় :
০৮-০৩-২০২৬ ০৮:১১:৫৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৩-২০২৬ ০৮:১১:৫৯ অপরাহ্ন
হিজবুল্লাহর হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার বড় ধাক্কা খেল ইসরায়েল। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে সরাসরি সংঘর্ষে দুই ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গত সপ্তাহে বিমান হামলা তীব্র করার পর স্থলপথে হিজবুল্লাহর সাথে সংঘর্ষে এটিই ইসরায়েলি বাহিনীর প্রথম বড় ধরনের হতাহতের ঘটনা।
ইসরায়েলি সেনাবাহিনী এই প্রাণহানির খবর স্বীকার করলেও ঘটনার বিস্তারিত পরিস্থিতি বা কীভাবে তারা নিহত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি। তবে সীমান্তে দুই পক্ষের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।
মূলত ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলার পর থেকেই পুরো অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা কয়েক গুণ বেড়ে গেছে। লেবানন সীমান্তে লড়াই অব্যাহত থাকায় এই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স