ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৪ রাষ্ট্রদূত ও ১ হাইকমিশনারকে প্রত্যাহার

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৭:১৮:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৭:১৮:৫১ অপরাহ্ন
৪ রাষ্ট্রদূত ও ১ হাইকমিশনারকে প্রত্যাহার ৪ রাষ্ট্রদূত ও ১ হাইকমিশনারকে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া চার রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে সরকার। আজ রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে কর্মরত চুক্তিভিত্তিক রাষ্ট্রদূত এম. মাহফুজুল হক, মো. ময়িনুল ইসলাম, এম. মুশফিকুল ফজল (আনসারী) এবং মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তর ঢাকায় বদলি করা হয়েছে।

এ ছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,
এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে অতিসত্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ