ইরানে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ২০
আপলোড সময় :
০৮-০৩-২০২৬ ০৪:২৮:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৩-২০২৬ ০৪:২৮:০৮ অপরাহ্ন
ইরানে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ২০
নিজস্ব প্রতিবেদক
ইরানের কেন্দ্রীয় শহর নাজাফাবাদে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ ‘ডাবল-ট্যাপ’ ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম ক্ষেপণাস্ত্র হামলার পর আহতদের উদ্ধার করতে উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন। ঠিক সেই সময়, কয়েক মিনিটের ব্যবধানে একই স্থানে দ্বিতীয় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
ফার্সের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আল-জাজিরা জানায়, প্রথম হামলার পর আহতদের সহায়তা করতে আসা মানুষদের লক্ষ্য করেই দ্বিতীয় হামলাটি চালানো হয়, ফলে হতাহতের সংখ্যা আরও বেড়ে যায়।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স