জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ বিদ্যুৎমন্ত্রীর
আপলোড সময় :
০৮-০৩-২০২৬ ০৩:৪৯:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৩-২০২৬ ০৩:৪৯:০৮ অপরাহ্ন
জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ বিদ্যুৎমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কতোদিন চলবে জানি না, তাই যে জ্বালানি মজুদ আছে, তা সাশ্রয়ভাবে ব্যবহারের নির্দেশনা দিয়েছি।
রোববার (৮ মার্চ) রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিদ্যুৎমন্ত্রী বলেন, দুটি তেলবাহী জাহাজ আজকে বন্দরে পৌঁছাবে। আমাদের মজুদ বাড়বে। কিন্তু ভবিষতের কথা মাথায় রেখে রেশনিং পদ্ধতিতেই আমাদের আপাতত জ্বালানি সরবরাহ করতে হবে।
টুকু বলেন, আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। তাই অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কোনো লাভ হবে না।
তিনি বলেন, তারেক রহমান তার আচারণ ও ব্যবহারে ইতিমধ্যে মানুষের আস্থা অর্জন করেছেন। আমরা মনে করি, আগামী দিনে তার নামও জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মতো নক্ষত্রের মতো জল জল করবে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স