নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন, তীব্র নিন্দা সারোয়ার তুষারের
আপলোড সময় :
০৮-০৩-২০২৬ ০১:০৭:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৩-২০২৬ ০১:০৭:৫৮ অপরাহ্ন
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন, তীব্র নিন্দা সারোয়ার তুষারের
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো এবং মানহানির অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদনের তীব্র নিন্দা জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার তুষার।
রোববার (৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সারোয়ার তুষার লেখেন, মানহানির অভিযোগে এনসিপির নাসিরউদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা করিয়েছেন মির্জা আব্বাস। রাজনৈতিক বিবেচনায় মামলা করে হয়রানির সংস্কৃতি এত দ্রুত আবারও বাংলাদেশে ফিরে আসবে, ভাবিনি। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) নাসীরুদ্দীনের বিরুদ্ধে মামলার আবেদনটি করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিলেন মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী। এতে অল্প ভোটের ব্যবধানে জয়ী হন মির্জা আব্বাস। পরাজয়ের পর ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন পাটওয়ারী।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স