ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের পাল্টা হামলায় হতাহত ২০০'র বেশি মার্কিন সেনা

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৭:৪৩:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৭:৪৩:১৮ অপরাহ্ন
ইরানের পাল্টা হামলায় হতাহত ২০০'র বেশি মার্কিন সেনা ইরানের পাল্টা হামলায় হতাহত ২০০'র বেশি মার্কিন সেনা
নিজস্ব প্রতিবেদক
ইরানের সশস্ত্র বাহিনীর পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে বলে দাবি করেছে ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স। 

শনিবার এক বিবৃতিতে দপ্তরটির মুখপাত্র জানান, গত ২৪ ঘণ্টায় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের শক্তিশালী প্রতিশোধমূলক হামলায় যুক্তরাষ্ট্রের সেনা ও কমান্ডারদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, অপারেশন ‘ট্রু প্রমিজ–৪’-এর আওতায় চালানো এসব হামলায় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামো ও সামরিক সম্পদেও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

মুখপাত্রের দাবি অনুযায়ী, এই হামলায় মার্কিন নৌবাহিনীর যুক্তরাষ্ট্র ফিফথ ফ্লিতে ২১ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এয়ার বেজে হামলায় প্রায় ২০০ জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী জাহাজকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অধীন একটি কেন্দ্রীয় কমান্ড, যা বিভিন্ন সামরিক ইউনিটের যৌথ অভিযান পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্বে রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে।

এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে ইসরায়েল এবং অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ