ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন স্থাপনায় ইরানি হামলা অব্যাহত

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ১১:২৫:০৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ১১:২৫:০৭ পূর্বাহ্ন
মার্কিন স্থাপনায় ইরানি হামলা অব্যাহত মার্কিন স্থাপনায় ইরানি হামলা অব্যাহত
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক স্থাপনা ও মিত্র দেশগুলোর ওপর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহ ধরে চলা এই সংঘাতের রেশ ধরে অঞ্চলটিতে চরম উত্তেজনা বিরাজ করলেও এখনই ইরানে কোনো ‘স্থল অভিযান’ চালানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়, ইরানের বিশেষ বাহিনী ও প্রক্সি গোষ্ঠীগুলো কাতার, বাহরাইন এবং কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে দফায় দফায় হামলা চালাচ্ছে। বিশেষ করে দোহার আল-উদেইদ বিমানঘাঁটি এবং কুয়েতের ক্যাম্প বুহরিং এলাকায় ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে।

তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা সফলভাবে নসাৎ করে দিয়েছে।

সংঘাতের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘ইরানে স্থল সৈন্য পাঠানো এই মুহূর্তে সময়ের অপচয় মাত্র।’ 
তিনি দাবি করেন, গত কয়েক দিনের বিমান হামলায় ইরানের নৌবাহিনী ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে।

ট্রাম্পের ভাষায়, ‘তারা সবকিছু হারিয়েছে যা হারানোর ছিল। ফলে তাদের ভূখণ্ডে গিয়ে যুদ্ধ করার কোনো প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেই।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূত্রপাত হয়। তেহরান এই হামলাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালালে তারা তার কড়া জবাব দিতে প্রস্তুত।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অবস্থান মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি বড় কোনো যুদ্ধের আশঙ্কাকে সাময়িকভাবে প্রশমিত করলেও আকাশপথে আক্রমণ ও ড্রোন যুদ্ধের তীব্রতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম ও বৈশ্বিক বিমান চলাচল ব্যাহত হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ