ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে খামেনির মৃত্যুতে শোক জানালো ভারত

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৮:৩০:০১ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৮:৩০:০১ অপরাহ্ন
অবশেষে খামেনির মৃত্যুতে শোক জানালো ভারত অবশেষে খামেনির মৃত্যুতে শোক জানালো ভারত
নিজস্ব প্রতিবেদক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর ৫ দিনের মাথায় শোক জানিয়েছে ভারত। বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ ছাড়া বৃহস্পতিবার নয়াদিল্লিতে ইরানের দূতাবাসেও গিয়েছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। 

বৃহস্পতিবার বিকেলে জয়শঙ্কর ফোনে আরাঘচির সঙ্গে কথা বলেছেন।

সমাজমাধ্যমেও সে কথা জানিয়েছেন তিনি। তবে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তা খোলসা করেননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবারই নয়াদিল্লিতে ইরানের দূতাবাসে গিয়ে ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। খামেনির মৃত্যুতে ভারত সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন মিশ্রি। সেখানে রাখা শোকপত্রেও স্বাক্ষর করেছেন তিনি।

তবে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা করে এখনো কোনো বার্তা দেয়নি ভারত সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিছু দিন আগে ইসরায়েলে গিয়েছিলেন। তার সফর শেষের পরেই ইরানে হামলা হয়।

ফলে বিরোধীরা ভারতের অবস্থান নিয়ে নানা প্রশ্ন তুলছিল। অবশেষে পাঁচ দিন পর ভারত যোগাযোগ করল ইরানের সঙ্গে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলি খামেনিকে তার জন্মভূমি শহাদে দাফন করা হবে। দীর্ঘ ৩৬ বছর ইরানের শাসনক্ষমতায় থাকা ৮৬ বছর বয়সী এই নেতাকে মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে সমাহিত করা হবে। এখানেই তার পিতার কবর রয়েছে।

ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের কারণে স্থানটি শিয়া মুসলিমদের অন্যতম প্রধান তীর্থস্থান হিসেবে পরিচিত। মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং শিয়া মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। খামেনির জন্মও এই শহরেই। ফলে তাকে জন্মভূমিতে সমাহিত করার সিদ্ধান্তকে প্রতীকী ও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ