ঢাকায় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পল কাপুরের শ্রদ্ধা
আপলোড সময় :
০৫-০৩-২০২৬ ০৮:০০:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৩-২০২৬ ০৮:০০:০৭ অপরাহ্ন
ঢাকায় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পল কাপুরের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
মঙ্গলবার ঢাকায় পৌঁছানো পল কাপুরের এটি প্রথম বাংলাদেশ সফর। দেশের নির্বাচনের পর তার এই সফরকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স