ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৭:৪৫:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৭:৪৫:০৮ অপরাহ্ন
জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ বছর জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে কূটনীতিক এবং এতিম-আলেম-উলামাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুটি ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি।

বৃহস্পতিবার (০৫ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনায় প্রধানমন্ত্রী সীমিত পরিসরে দুটি ইফতার মাহফিলের আয়োজন করেছেন। এর মধ্যে ৬ মার্চ (শুক্রবার) কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইফতার অনুষ্ঠিত হবে।

আতিকুর রহমান রুমন আরও জানান, এর আগে ৮ মার্চ রাজনীতিবিদদের সম্মানে এবং ১০ মার্চ গণমাধ্যমকর্মীদের সম্মানে যমুনায় ইফতার পার্টির সময়সূচি নির্ধারিত ছিল। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ওই দুটি আয়োজন বাতিল করা হয়েছে।

প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। তবে এবার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাসায় ইফতার করছেন এবং রাষ্ট্রীয়ভাবে জাঁকজমকপূর্ণ কোনো ইফতার আয়োজন রাখা হয়নি।

 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ