হাসপাতালে রোগী না দেখে প্রাইভেট চেম্বার করলেই শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী
আপলোড সময় :
০৫-০৩-২০২৬ ০৩:৪২:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৩-২০২৬ ০৩:৪২:২৩ অপরাহ্ন
হাসপাতালে রোগী না দেখে প্রাইভেট চেম্বার করলেই শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
যেসব সরকারি চিকিৎসক হাসপাতালে রোগী না দেখে ওই সময়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখবেন তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এছাড়া চিকিৎসার লাইসেন্স বাতিল হবে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শরীয়তপুরের শিশু চিকিৎসক রাজেস মজুমদার হাসপাতালের ডিউটির সময় প্রাইভেট প্রাকটিস করে আইন ভঙ্গ করেছেন। তাই শাস্তি হিসেবে আগামী ছয় মাসের জন্য তার লাইসেন্স বাতিল করা হয়েছে। এই ছয় মাস তিনি কোথাও রোগী দেখতে পারবেন না। প্রধানমন্ত্রীর নির্দেশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, চিকিৎসক রাজেশ মজুমদার শরীয়তপুরের আধুনিক সিটি হাসপাতাল নামে যেখানে প্রাকটিস করেছেন সেই হাসপাতালকেও কারণ দর্শনোর নোটিশ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, চিকিৎসকের সংখ্যা বাড়াতে প্রত্যেক মেডিকেল কলেজে সীটের সংখ্যা বাড়ানো হবে। এছাড়া স্বাস্থ্য সেবার মান উন্নত করতে মিডওয়াইফ, ফার্মাসিস্ট, টেকনোলজিস্টসহ বিভিন্ন পদে এক লাখ জনবল নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ৮০ শতাংশই হবেন নারী।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স