ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৬ সালের জন্য জেসিআই ঢাকা সিগনেচারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জিয়াউল হক

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৭:৫৯:২১ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৭:৫৯:২১ অপরাহ্ন
২০২৬ সালের জন্য জেসিআই ঢাকা সিগনেচারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জিয়াউল হক ২০২৬ সালের জন্য জেসিআই ঢাকা সিগনেচারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জিয়াউল হক
নিজস্ব প্রতিবেদক
জেসিআই ঢাকা সিগনেচারের লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ নেতৃত্বের উদীয়মান প্রতিনিধি জিয়াউল হক। প্রায় সাত বছরের ধারাবাহিক সম্পৃক্ততা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তিনি এ দায়িত্ব লাভ করেন। ২০২৬ সালে তিনি জেসিআই বাংলাদেশ–এর অন্যতম তরুণ লোকাল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নেতৃত্ব দিবেন।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বা জেসিআই বিশ্বব্যাপী ১০০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করে নেতৃত্ব বিকাশ, সামাজিক উদ্যোগ ও বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন সৃষ্টি করে আসছে।

জেসিআই–তে তার দীর্ঘ পথচলায় জিয়াউল হক স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রকল্প, সদস্য উন্নয়ন কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে যুব ক্ষমতায়ন, টেকসই সামাজিক উন্নয়ন ও কার্যকর নেতৃত্ব বিকাশ উদ্যোগ আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ