ঢাবি উপাচার্যের পদত্যাগ: বাবাকে নিয়ে মেয়ের আবেগঘন স্ট্যাটাস
আপলোড সময় :
০৪-০৩-২০২৬ ০৭:৪১:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৩-২০২৬ ০৭:৪১:০৭ অপরাহ্ন
ঢাবি উপাচার্যের পদত্যাগ: বাবাকে নিয়ে মেয়ের আবেগঘন স্ট্যাটাস
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। গত ২২ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ দেখিয়ে শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে উত্তরসূরি দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি রুটিন কাজ চালিয়ে যাবেন।
তার এই বিদায়বেলায় বাবার দীর্ঘ সংগ্রাম ও সততা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তার একমাত্র সন্তান ফাতিহা মুনজারিন খান সিদ্দিকা।
ফেসবুকে বাবা ও মায়ের সঙ্গে উপাচার্য দপ্তরের একটি ছবি শেয়ার করে ফাতিহা লিখেছেন, একজন উপাচার্যের গুরুদায়িত্ব পালনের পেছনে কতটা ত্যাগ ও পরিশ্রম থাকে, তা তারা খুব কাছ থেকে দেখেছেন।
তিনি উল্লেখ করেন, ‘আলহামদুলিল্লাহ, এমন একজন মানুষের মেয়ে হতে পেরে আমি গর্বিত। অগণিত মানুষের এই সম্মানের পেছনে ছিল তার নির্ঘুম রাত আর নীরব ত্যাগ।’
বাবার সততার ওপর জোর দিয়ে ফাতিহা আরও লেখেন, ‘আজ তিনি চেয়ার ছেড়েছেন মাথা উঁচু করে। কোনো দাগ নয়, শুধু সম্মান আর অর্জনের স্মৃতি রেখে গেলেন। আব্বু, তোমাকে নিয়ে আমাদের গর্ব ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’ ফাতিহা বর্তমানে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছেন।
এর আগে, এক সংবাদ সম্মেলনে অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসায় তিনি সসম্মানে সরে দাঁড়াতে চান। তার এই পদত্যাগের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অধ্যায়ে একটি পর্বের সমাপ্তি ঘটল। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানিয়েছে, যথাযথ প্রক্রিয়া মেনেই তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স