ডুবন্ত ইরানের যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিককে উদ্ধার করল শ্রীলঙ্কা
আপলোড সময় :
০৪-০৩-২০২৬ ০৩:১৯:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৩-২০২৬ ০৩:১৯:৩৭ অপরাহ্ন
ডুবন্ত ইরানের যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিককে উদ্ধার করল শ্রীলঙ্কা
নিজস্ব প্রতিবেদক
শ্রীলঙ্কার জলসীমার কাছাকাছি ডুবতে থাকা ইরানি ফ্রিগেট আইরিস ডেনায় থাকা ৩০ জন নাবিককে উদ্ধার করেছে শ্রীলঙ্কা। বুধবার (৪ মার্চ) যুদ্ধজাহাজটি থেকে নাবিকদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ।
ইকোনমিক টাইমসের প্রতিদবেদনে হেরাথের উদ্ধৃতি তুলে ধরে বলা হয়, উদ্ধার অভিযানে শ্রীলঙ্কা নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি বিমান মোতায়েন করা হয়। তবে ইরানি যুদ্ধজাহাজটি কেন ডুবতে শুরু করে, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি। তবে হেরাথ সংসদে জানিয়েছেন, আহত নাবিকদের দ্বীপটির দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে নেয়া হয়েছে।
১৮০ জন ক্রু নিয়ে চলাচলকারী ফ্রিগেটটি ভোরের দিকে বিপদসংকেত (ডিস্ট্রেস কল) পাঠিয়েছিল। শ্রীলঙ্কার সংসদে বিরোধী দলের এক আইনপ্রণেতা প্রশ্ন তোলেন, চলমান মার্কিন–ইসরায়েলি হামলার অংশ হিসেবে জাহাজটি বোমাবর্ষণের শিকার হয়েছিল কি না। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
দেশটির নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সম্পথ বলেন, আন্তর্জাতিক সামুদ্রিক দায়িত্ব অংশ হিসেবেই এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি এএফপিকে বলেন, ‘ভারত মহাসাগরের যে এলাকায় ঘটনাটি ঘটেছে, তা আমাদের সার্চ অ্যান্ড রেসকিউ এলাকার মধ্যে পড়ে। আন্তর্জাতিক বাধ্যবাধকতার আওতায় আমরা বিপদ সংকেতের জবাব দিয়েছি।’
স্থানীয় কর্মকর্তারা জানান, রাজধানী থেকে প্রায় ১১৫ কিলোমিটার (৭০ মাইল) দক্ষিণে অবস্থিত গালে শহরের প্রধান হাসপাতালকে উদ্ধার হওয়া নাবিকদের গ্রহণের জন্য আগে থেকেই সতর্ক অবস্থায় রাখা হয়েছিল।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স