ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা
আপলোড সময় :
০৪-০৩-২০২৬ ০১:৫১:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৩-২০২৬ ০১:৫১:৫৩ অপরাহ্ন
ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা
নিজস্ব প্রতিবেদক
ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য ড্রোন হামলা হয়েছে। গতকাল রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে অবস্থিতি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করে ইরাকি সশস্ত্র গোষ্ঠী সারায়া আওলিয়া আল দাম।
সারায়া আওলিয়া আল দাম একটি শিয়া সশস্ত্র গোষ্ঠী। ২০০৩ সাল থেকে গোষ্ঠীটি ইরাকে সক্রিয়। গতকাল ড্রোন হামলার পর এক বিবৃতিতে সারায়া আওলিয়া আল দাম-এর হাইকমান্ড বলেছে, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বদলা নিতে এ হামলা চালানো হয়েছে।
এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে যুক্তরাষ্ট্র ও ইরাকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি, তবে কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
তবে বাগদাদের একটি সূত্র ড্রোন হামলার সত্যতা স্বীকার করে জানিয়েছে— মার্কিন ঘাঁটির দিকে ধেয়ে আসা একটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স