ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক পেজ থেকে হাসনাতের আয় কত, জানালেন নিজেই

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০১:০৮:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০১:০৮:০৫ অপরাহ্ন
ফেসবুক পেজ থেকে হাসনাতের আয় কত, জানালেন নিজেই ফেসবুক পেজ থেকে হাসনাতের আয় কত, জানালেন নিজেই
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পেজের ফলোয়ার ৪ দশমিক ৯ মিলিয়ন বা ৪৯ লাখের বেশি মানুষ।

নিজের ভেরিফায়েড পেজে নিয়মিত বিভিন্ন ধরনের পোস্ট, ছবি, ভিডিও এবং নিজের মতামত তুলে ধরেন হাসনাত। সেখান থেকে মোটা অংকের অর্থও আয় করেন তিনি। এর একটি হিসাবও দিয়েছেন এনসিপির এ নেতা। 

হাসনাত জানান, একটি ভিডিও ১৭ মিলিয়ন ভিউ হয়েছে, এটা থেকে ৪০ ডলার পেয়েছেন তিনি। আর সর্বশেষ দুইদিনে এসেছে ১২০ ডলার। আর আগের মাসে ৩ হাজার ৩৯৯ ডলার পেয়েছেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ লাখ ১৫ হাজার টাকা। 

নিয়মিত পোস্ট, ছবি, ভিডিও এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরার মাধ্যমে তার এই বিশাল অংকের আয় নিশ্চিত হয়। পেজের আয়ের ধারাবাহিকতা বজায় থাকলে মাসিক গড় আয় ৪ লাখ টাকার ওপরে থাকে বলে জানিয়েছেন হাসনাত। সে হিসেবে বাৎসরিক আয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৫ লাখ টাকার কাছাকাছি।

রাজনৈতিক অঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহিতার অংশ হিসেবে ব্যক্তিগত আয়ের এমন উৎস প্রকাশ করাকে ইতিবাচক হিসেবে দেখছেন তার সমর্থকরা।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ