ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন স্থানীয় সরকার মন্ত্রী

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ১২:২৭:৩১ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ১২:২৭:৩১ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন স্থানীয় সরকার মন্ত্রী অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন স্থানীয় সরকার মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এবং সশস্ত্র বাহিনী প্রধানদের। বুধবার (৪ মার্চ) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ধন্যবাদ জানান তিনি।

নিম্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর ফেসবুক পোস্টটি  তুলে ধরা হলো- 

তিনি লিখেছেন, ''বিএনপি সরকার গঠন করেছে দুই সপ্তাহ হলো। আমি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। একই সাথে একনেকের বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমার উপর আস্থা রাখার জন্য । সরকারের কাজ এবং ঠাকুরগাঁও সফরের কারণে গত কয়েকদিন খুব ব্যস্ত সময় কেটেছে।

আজ আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার ঠাকুরগাঁওবাসী, দেশের আপামর ছাত্র-জনতা, বিএনপির নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ যারা অনলাইন ও অফলাইনে আমাদের জন্য নিরলস পরিশ্রম করেছেন। ধন্যবাদ জানাই আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, সাংবাদিক ভাই-বোনদের, নির্বাচন কমিশনকে, সরকারের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের, একটি চমৎকার নির্বাচন সম্পন্ন করা, সুষ্ঠুভাবে সরকার গঠন এবং গত দুই সপ্তাহ দেশ পরিচালনায় সহযোগিতা করার জন্য।

আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ইউনুস এবং তাঁর উপদেষ্টাদের, আমাদের সশস্ত্র বাহিনী প্রধানদের, যারা নীতিতে অটল থেকে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন এবং একটি গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর নিশ্চিত করেছেন।

বর্তমান বৈশ্বিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যৎ অবশ্যই চ্যালেঞ্জিং। ১৭ বছরের বিশৃঙ্খল শাসনের পর একদিনে সবকিছু পরিবর্তন সম্ভব নয়। তবে ইনশাআল্লাহ, আমরা নির্বাচনের আগে জনগণের কাছে যে অঙ্গীকার করেছি, তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব, আল্লাহর রহমত এবং আপনাদের অব্যাহত সমর্থন নিয়ে। বাংলাদেশকে একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।''
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ