ইউরোপকে সতর্ক করল ইরান
আপলোড সময় :
০৩-০৩-২০২৬ ১০:১০:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৩-২০২৬ ১০:১০:০৯ অপরাহ্ন
ইউরোপকে সতর্ক করল ইরান
নিজস্ব প্রতিবেদক
জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সক্ষমতা ধ্বংসে ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিতে পারে বলে জানানো পর ইরান মঙ্গলবার ইউরোপীয় দেশগুলোকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়ানো থেকে সতর্ক করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের জবাবে বলেন, ‘এটি যুদ্ধের সমতুল্য হবে। ইরানের বিরুদ্ধে এ ধরনের যেকোনো পদক্ষেপকে আগ্রাসীদের সঙ্গে যোগসাজশ হিসেবে বিবেচনা করা হবে। এটি ইরানের বিরুদ্ধে যুদ্ধের পদক্ষেপ হিসেবে গণ্য হবে।’
এ ছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তিনি।
বাঘাই বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি কর্তব্য আছে… যদি এটি ইচ্ছুক হয়, তাহলে তা অবশ্যই পদক্ষেপ নিতে পারে, কারণ এর পদক্ষেপে বাধা একমাত্র তার নিজের ইচ্ছাই হতে পারে।’
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স