ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহা

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ১০:০০:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ১০:০০:০৩ অপরাহ্ন
মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহা মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহা
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের অভিনয় জগতের এক উজ্জ্বল নক্ষত্র, বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই।মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। 

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন গুণী এই শিল্পী। তার প্রয়াণের খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। প্রিয় অভিনেতার এমন আকস্মিক বিদায়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে রাশেদ মামুন অপু সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার একটি ছবি শেয়ার করে গভীর শোক প্রকাশ করেন। তিনি লেখেন, ‘অভিনয় শিল্পী সংঘের সম্মানিত সদস্য, আমাদের সবার প্রিয় বৈদ্যনাথ সাহা দাদা এই মাত্র পরলোক গমন করেছেন। তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।’ 
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ