ইরানের ভূমিকম্পে ভয় পাচ্ছে বিশেষজ্ঞরা, নিউক্লিয়ার টেস্ট করল তেহরান?
আপলোড সময় :
০৩-০৩-২০২৬ ০৮:৪০:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৩-২০২৬ ০৮:৪০:৪৬ অপরাহ্ন
ইরানের ভূমিকম্পে ভয় পাচ্ছে বিশেষজ্ঞরা, নিউক্লিয়ার টেস্ট করল তেহরান?
নিজস্ব প্রতিবেদক
ইরানের পরিস্থিতি শনিবারের পর থেকে বদলে গিয়েছে। সাইরেন আর বিস্ফোরণের শব্দের মাঝে এবার কেঁপে উঠল মাটিও। আজ মঙ্গলবার সকালে ইরানে অনুভূত হলো ভূকম্পন।
আমেরিকা জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী, রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৪.৩। যুদ্ধ পরিস্থিতির মাঝেই ইরানে এই ভূমিকম্প নতুন করে একটি প্রশ্নের জন্ম দিয়েছে। এই কম্পন কি সম্পূর্ণ প্রাকৃতিক নাকি আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ আক্রমণ ঠেকাতে ব্রহ্মাস্ত্র, পরমাণু বোমার পরীক্ষা শুরু করেছে ইরান? এমনই প্রশ্ন ওয়াকিবহল মহলের। আবার মার্কিন সিসমিক বম্ব প্রয়োগের বিষয়টিও রয়েছে বিশেষজ্ঞদের ভাবনায়।
জানা গেছে, হরমুজ প্রণালীর কাছে দক্ষিণ ইরানের গেরাশ অঞ্চলে এ দিন অনুভূত হয় ভূমিকম্প। মাটির ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল। ঘটনায় তাৎক্ষণিকভাবে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স