ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ নাগরিকদের ১৪টি দেশ ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৭:৩৫:০২ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৭:৩৫:০২ অপরাহ্ন
নিজ নাগরিকদের ১৪টি দেশ ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ নিজ নাগরিকদের ১৪টি দেশ ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

কনস্যুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ‘গুরুতর নিরাপত্তা ঝুঁকি’র কথা উল্লেখ করে বলেন, বর্তমানে চালু থাকা পরিবহনব্যবস্থা ব্যবহার করে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট দেশগুলো ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

সতর্কবার্তায় যে দেশগুলোর কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো— বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরাইল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

অন্যদিকে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক টুইট বার্তায় দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা ১৫টি দেশের ভূখণ্ড বা স্থাপনায় হামলা চালিয়েছে।

আইআরজিসির উল্লেখ করা দেশগুলোর মধ্যে রয়েছে— ইসরায়েল, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, ইরাক, বাহরাইন, ওমান, সিরিয়া, সাইপ্রাস, ফ্রান্স, ইতালি এবং যুক্তরাজ্য।

এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ