ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আরব নেতাদের উদ্বেগ ইরানকে জানাবেন পুতিন: ক্রেমলিন

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৭:০০:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৭:০০:২৫ অপরাহ্ন
আরব নেতাদের উদ্বেগ ইরানকে জানাবেন পুতিন: ক্রেমলিন আরব নেতাদের উদ্বেগ ইরানকে জানাবেন পুতিন: ক্রেমলিন
নিজস্ব প্রতিবেদক
ইরানকে ঘিরে সংঘাত বিস্তৃত হওয়ার প্রেক্ষাপটে আরব উপসাগরীয় নেতাদের উদ্বেগ তেহরানকে জানাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর টাইমস অব ইসরায়েলের।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, গতকাল পুতিন চারজন আরব উপসাগরীয় রাষ্ট্রনেতার সঙ্গে টেলিফোনে কথা বলেন। মস্কোর সঙ্গে তেহরানের কৌশলগত অংশীদারত্বের সম্পর্ককে কাজে লাগিয়ে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের চেষ্টা করবেন তিনি।


পেসকভ বলেন, ‘উত্তেজনা সামান্য হলেও কমাতে পুতিন অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবেন।’

তিনি জানান, আলোচনাগুলোতে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোর ওপর হামলা নিয়ে তাদের গভীর উদ্বেগ ইরানি নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনা এবং হরমুজ প্রণালিতে ট্যাঙ্কার লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছে বলে জানা গেছে। এতে টানা তৃতীয় দিনের মতো আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। 

ক্রেমলিন আরও জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো কথা হয়নি। আপাতত এমন কোনো আলোচনার পরিকল্পনাও নেই।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ