কোটালীপাড়ায় আগুনে পুড়ে ছাই মহিলা মাদ্রাসা
আপলোড সময় :
০৩-০৩-২০২৬ ০৩:৩৪:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৩-২০২৬ ০৩:৩৪:০৯ অপরাহ্ন
কোটালীপাড়ায় আগুনে পুড়ে ছাই মহিলা মাদ্রাসা
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুন লেগে একটি মহিলা মাদ্রাসা পুড়ে গেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া তালিমুল কোরআন নুরালি মহিলা মাদ্রাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন।
মাদ্রাসার মোহতামিম মাওলানা আরসাদুল ইসলাম বলেন, এই মাদ্রাসায় এলাকার ৮৫ জন ছাত্রী লেখাপড়া করে। এরা রাতে নামাজ পড়ে বাড়ি চলে যায়। পরে রাত ২টার দিকে স্থানীয়রা আগুন দেখে চিৎকার-চেঁচামেচি করে। চিৎকার শুনে আমি মাদ্রাসায় ছুটে এসে দেখি মাদ্রাসা ঘরটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। তারা আসতে আসতে আমাদের সবকিছু পুড়ে যায়।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স