১৩৫৯৯ অধ্যক্ষ-উপাধ্যক্ষ-প্রধান শিক্ষক পদে পরীক্ষা এপ্রিলে
আপলোড সময় :
০৩-০৩-২০২৬ ১১:০৪:৫১ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৩-০৩-২০২৬ ১১:০৪:৫১ পূর্বাহ্ন
১৩৫৯৯ অধ্যক্ষ-উপাধ্যক্ষ-প্রধান শিক্ষক পদে পরীক্ষা এপ্রিলে
নিজস্ব প্রতিবেদক
গত ২৬ ফেব্রুয়ারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার পদে নিয়োগে আবেদন শেষ হয়েছে। এসব পদে মোট আবেদন করেছেন ৮৬ হাজার ৪৪৫ জন। ১০০ নম্বরের নিয়োগ পরীক্ষা আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
প্রতিষ্ঠানটির সচিব এ এম এম রিজওয়ানুল হক জানান, প্রাথমিকভাবে ১৭–১৮ এপ্রিল পরীক্ষা আয়োজনের পরিকল্পনা ছিল। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন নির্দেশ দিয়েছেন পরীক্ষার তারিখ এগিয়ে আনতে। এখনো তারিখ চূড়ান্ত হয়নি, তবে এপ্রিলেই পরীক্ষা হবে।
এবারই প্রথম বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান পদে নিয়োগ দিচ্ছে এনটিআরসিএ। মোট ১০০ নম্বরের পূর্ণাঙ্গ পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
এর মধ্যে এমসিকিউ পরীক্ষা ৮০ নম্বর, ১২ নম্বর শিক্ষাগত যোগ্যতার সনদের ভিত্তিতে এবং ৮ নম্বর মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত হয়েছে। লিখিত পরীক্ষার সময় এক ঘণ্টা। মোট ৮০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রতিটি অংশে পৃথকভাবে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
এনটিআরসিএ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তিন অধিদপ্তরের আওতায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধানদের শূন্য পদের সর্বমোট শূন্য পদের সংখ্যা ১৩ হাজার ৫৯৯।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স