ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ ব্যবস্থায় দেশে ফিরলেন মুশফিক

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৭:৪৯:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৭:৪৯:২৮ অপরাহ্ন
বিশেষ ব্যবস্থায় দেশে ফিরলেন মুশফিক বিশেষ ব্যবস্থায় দেশে ফিরলেন মুশফিক
নিজস্ব প্রতিবেদক
ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে পড়তেই বিপাকে পড়েছিলেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম। উমরাহ হজ পালন করতে গিয়ে ফ্লাইট বন্ধ হয়ে যাওযায় ২৮ ফেব্রুয়ারি সৌদি আরবে আটকা পড়েছিলেন তিনি। অবশেষে আজ সৌদি আরবের জেদ্দা থেকে দেশে ফিরেছেন মুশফিক।

আজ বিশেষ ব্যবস্থায় জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের –এর একটি ফ্লাইটে সকাল ১০টায় দেশে পৌঁছেছেন ৩৮ বছর বয়সী অভিজ্ঞ এই ক্রিকেটার। দেশে ফেরার আগে গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন মুশফিক।

যেখানে দেশে ফেরার নিশ্চয়তা দিয়ে তিনি লিখেছিলেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নিরাপদে বিমানে উঠেছি। ইনশাআল্লাহ আগামীকাল সকালে ঢাকায় পৌঁছাবো। গত ২৪ ঘণ্টায় যারা নিয়মিত যোগাযোগ রেখেছেন এবং দোয়া করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে ঘরে ফিরিয়ে নিন।’

সৌদির আরবে গত ২৮ ফেব্রুয়ারি আটকে পড়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই নিশ্চিত করেছিলেন মুশফিক। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মুশফিক জানান, সৌদি আরবের জেদ্দা থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলেন তিনি। তবে মাঝপথে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের কারণে সব ফ্লাইট জেদ্দায় ফিরে যায়।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ