চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০টি গরু জব্দ
আপলোড সময় :
০২-০৩-২০২৬ ০৪:৫০:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৩-২০২৬ ০৪:৫০:১৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০টি গরু জব্দ
নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ও বাখেরআলী সীমান্তে অভিযান চালিয়ে ১০টি গরু জব্দ করেছে বিজিবি। সোমবার (০২ মার্চ) সকালে দুই সীমান্ত পৃথক দুইটি অভিযানে গরুগুলো জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান।
তিনি জানান, ভারতীয় গরু সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করছে। এ সংবাদের ভিত্তিত্বে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা সীমান্তের কালীনগর এলাকায় অভিযান চালিয়ে আটটি গরু জব্দ করা হয়। একই দিন বাখেরআলী সীমান্তের চাচ্চুরচর গ্রামে অভিযান চালিয়ে আরও দুটি গরু জব্দ করা হয়। গরুগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
তিনি আরও জানান, গত ফেব্রুয়ারি মাসে ৩৩টি গরু ও দুটি মহিষ জব্দ করেছে বিজিবি, যার মূল্য ৭৫ লাখ টাকা।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স