ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৪:৩৮:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৪:৩৮:৫৭ অপরাহ্ন
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কদমতলী ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ট্রাকচাপায় এক কিশোর শ্রমিক ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (০১ মার্চ) রাতে এসব দুর্ঘটনা ঘটে।

সোমবার (০১ মার্চ) ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ।

রাজধানীর কদমতলী থানার শনিরআখড়া এলাকায় ট্রাকচাপায় শাহআলম (১২) নামে এক কিশোর মারা গেছে। সে স্থানীয় একটি মানিব্যাগ তৈরির কারখানার শ্রমিক ছিল। রোববার দিবাগত রাত ১টার দিকে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় নাজমুল হক (৪৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক পৃথক দুই সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করেন।
 


নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ