বাংলাদেশসহ কয়েক দেশের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন বার্তা
আপলোড সময় :
০২-০৩-২০২৬ ০৪:১৫:২৬ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৩-২০২৬ ০৪:১৫:২৬ অপরাহ্ন
বাংলাদেশসহ কয়েক দেশের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন বার্তা
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে। ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস সোমবার (২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলা হয়, ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকরভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেই এই স্থগিতাদেশ প্রযোজ্য হবে।
তবে দূতাবাস স্পষ্ট করেছে, এই সিদ্ধান্ত ভিজিটর (অ-অভিবাসী) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ, পর্যটন, ব্যবসা বা স্বল্পমেয়াদি সফরের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আগের মতোই চলবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রভাবিত দেশগুলোর নাগরিকরা অভিবাসী ভিসার আবেদন জমা দিতে এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। পররাষ্ট্র দপ্তর ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রমও অব্যাহত রাখবে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স