সিদ্ধিরগঞ্জে হামদ-নাত ও কোরআন পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত
আপলোড সময় :
০২-০৩-২০২৬ ০৪:১২:২১ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৩-২০২৬ ০৪:১২:২১ অপরাহ্ন
সিদ্ধিরগঞ্জে হামদ-নাত ও কোরআন পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকাশে সিদ্ধিরগঞ্জে হামদ-নাত ও কোরআন পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা শুভসংঘ-এর সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে স্থানীয় নূরানী একাডেমি এন্ড কিন্ডার গার্ডেন মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় ক ও খ গ্রুপে মোট ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কোরআন পাঠে প্রথম স্থান অর্জন করে উমামা, দ্বিতীয় ইসরাফিল এবং তৃতীয় মেহেদী হাসান। হামদ-নাতে প্রথম হয় নূরনবী, দ্বিতীয় ইসমাইল এবং তৃতীয় জুনায়েদ।
বিজয়ী ৬ জনকে ইসলামি বই ও পবিত্র কুরআন শরীফ প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার হিসেবে কলম দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ মোজ্জাম্মেল হক। বিচারকের দায়িত্ব পালন করেন শিক্ষক হাফেজ মাওলানা মোঃ সৌরভ ও কারী মোঃ বুলবুল আহমেদ।
আবদুল হান্নান মিলটনের নির্দেশনায় অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি খান শাহরিয়ার ফয়সাল। এ সময় সহ-সভাপতি আলিফ আহমেদ, সাধারণ সম্পাদক সামিদা আলম ও সদস্য সাকিল তালুকদারসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় চর্চা উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স