ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান বিরোধী দল হিসেবে ডেপুটি স্পিকার পাচ্ছে জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৪:০৫:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৪:০৫:১৪ অপরাহ্ন
প্রধান বিরোধী দল হিসেবে ডেপুটি স্পিকার পাচ্ছে জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান বিরোধী দল হিসেবে ডেপুটি স্পিকার পাচ্ছে জামায়াত: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক সমঝোতার স্মারক 'জুলাই জাতীয় সনদ'-এর প্রতি সম্মান জানিয়ে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মনোনীত করার প্রস্তাব দিয়েছে সরকার। সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদকে একটি রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে বাস্তবায়ন করতে চায় সরকার। সেই সদিচ্ছা থেকেই প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে এবং সাক্ষাতের মাধ্যমে এই অফার দেওয়া হয়েছে, যাতে তারা তাদের মধ্য থেকে একজনকে ডেপুটি স্পিকার হিসেবে ঠিক করেন। সরকারের পরিকল্পনা হলো, স্পিকার নির্বাচনের দিনই যেন একই সঙ্গে ডেপুটি স্পিকারও নির্বাচিত হতে পারেন।

সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন যে, সংসদীয় রীতি অনুযায়ী সরকারি দল চাইলে স্পিকার ও ডেপুটি স্পিকার উভয় পদই নিজেদের অধীনে রাখতে পারত। কিন্তু জুলাই জাতীয় সনদের প্রতিশ্রুতি রক্ষা এবং রাজনৈতিক গুড উইল প্রদর্শনের অংশ হিসেবেই বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় উচ্চকক্ষ গঠনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে বর্তমানে আলাপ-আলোচনা চলছে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ