ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনারের বার্তা

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০২:৪৫:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০২:৪৫:৪২ অপরাহ্ন
ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনারের বার্তা ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনারের বার্তা

নিজস্ব প্রতিবেদক

ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এক সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।


ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে অত্যন্ত গভীর বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। এই বাণিজ্যকে আরও প্রসারিত করতে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারত যৌথভাবে কাজ করে যাবে। একই সঙ্গে ভিসা সংক্রান্ত জটিলতা কাটিয়ে কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার বিষয়েও তিনি আশ্বাস দেন।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী জানান, ভারতীয় হাইকমিশনার মূলত নতুন সরকারকে অভিনন্দন জানাতে এসেছিলেন। আলাপকালে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে বন্ধ থাকা বর্ডার হাট ও বেশ কিছু স্থলবন্দর পুনরায় চালু করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে ভারতের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে এই বৈঠকে কোনো সুনির্দিষ্ট আলোচনা হয়নি বলে উল্লেখ করেন মন্ত্রী।

 


নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ